কমলগঞ্জে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকাে কয়েকজন গ্রামবাসী জঙ্গলে প্রবেশ করলে তারা হাড়গোড়ের মতো কিছু দেখতে পান। বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Manual6 Ad Code

এদিকে এ ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নিখোঁজ ব্যক্তির কঙ্কাল হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ নাকি নারী তা এখনও নিশ্চিত নয়। এছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়েও এখন কিছু বলা যাচ্ছে না। শনিবার সকালে কঙ্কালটির ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, কঙ্কালটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় থানায় যদি নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, সেটিও তদন্তের আওতায় আনা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!