বড়লেখা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
সভাপতি ইউসুফ আলী ও সম্পাদক মোস্তাক আহমদ

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফ.এইচ.এম ইউসুফ আলীকে সভাপতি, চান্দগ্রাম এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মো. ওহীদুজ্জামান চৌধুরী ও সদস্য সচিব নেজাম উদ্দিন চৌধুরী বড়লেখা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ৫১ সদস্যের কমিটিকে অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলে- সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, মো. আলীম উদ্দিন, আব্দুল আহাদ খান, আব্দুল মালেক ও ইসলাম উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ড. মো. হাফিজুর রহমান, আবু তাহের, আব্দুর রহিম ও আব্দুর রহমান। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন, আব্দুল মোহাইমিন, আব্দুল কাদির ও মিজানুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক বিপুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!