শততম টেস্ট ম্যাচের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

শততম টেস্ট ম্যাচের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

স্পোর্টস প্রতিবেদক :: প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে ১০০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মিস্টার ডিপেন্ডেবল উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিশ্ব টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র ৮২ জন খেলোয়াড় ১০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। সব ঠিক থাকলে তাতে বাংলাদেশের এই ক্রিকেটার যুক্ত হতে যাচ্ছেন।

আগামী ৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

Manual6 Ad Code

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটে, দ্বিতীয়টি মিরপুরে। সিলেটে সিরিজের প্রথম টেস্টটি হবে মুশফিকের ৯৯তম। সবকিছু ঠিক থাকলে মিরপুরেই শততম টেস্ট খেলবেন ২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক।

Manual1 Ad Code

৯৮ টেস্ট খেলে এখন পর্যন্ত ১২ সেঞ্চুরিতে ৬,৩২৮ রান করেছেন ৩৮ পেরোনো এই ব্যাটসম্যান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক শুধু টেস্ট থেকেই এখনো অবসর নেননি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews