কমলগঞ্জে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি রাস্তার জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ করেছেন আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম। উপজেলা চৌমুহনী-আদমপুর সড়কের পাকা রাস্তার নগর পয়েন্টে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করায় হাছন মিয়ার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। ইউনিয়ন ভূমি অফিস আদমপুর অভিযোগের সত্যতা পেয়েছে।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়া উপজেলা হতে আদমপুর সড়কের নগর পয়েন্টে সরকারি জমি দখল করে পাকা দোকানগৃহ নির্মাণ করেছেন। যার কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে সড়কের জমি উদ্ধার করা প্রয়োজন।

Manual6 Ad Code

সুরজাহান বেগম বলেন, সড়কের জমি দখলকারী হাছন মিয়া একজন প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী হিসাবে লোকজন আমাকে অবগত করলে আমি গৃহ নির্মাণে বাঁধা প্রদান করি। হাছন মিয়া বাঁধা অমান্য করে পাকা দেয়ালের দোকানগৃহ নির্মাণ করেছেন।

Manual5 Ad Code

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোত্তাকীন সরেজমিন তদন্ত করেন। পরে গত ১৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, হাছন মিয়া নিজের বসতবাড়ির লগ্ন ভূমির সাথে সড়কের আংশিক ভূমি একত্রীভূত করে অবৈধভাবে দোকানগৃহ নির্মাণ করেছেন।

অভিযোগ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও হাছন মিয়া মোবাইল ফোন রিসিভ করেননি। তবে হাছন মিয়ার এক নিকটাত্মীয় জানান, এটি হাছন মিয়ার নিজস্ব ভূমিতে দোকানগৃহ নির্মাণ করেছেন।

Manual2 Ad Code

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দেয়া হয়। তিনি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!