আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা খেলাধুলা:: দাপট দেখিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল। শারজাহর তপ্ত গরমে সিরিজের তৃতীয় ম্যাচে সাইফ হাসানের তাণ্ডবে জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতেই জয়ে সিরিজ নিশ্চিত করে রেখেছিল টাইগাররা। শেষ ম্যাচে কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল। কিন্তু সেই আনুষ্ঠানিকতাও পরিণত হলো ইতিহাসে—আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

Manual7 Ad Code

টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। মাঝের দিকে দারউইশ রাসুলি (৩২) ও সিদ্দিকুল্লাহ আতালের (২৮) চেষ্টা কিছুটা প্রাণ ফেরালেও নাসুম আহমেদ আর মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ে ধস নামে। শেষ দিকে মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস দলকে এনে দেয় লড়াইয়ের মতো পুঁজি। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান থামে ১৪৩/৯ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা ছিলেন সাইফউদ্দিন—৩ ওভারে মাত্র ১৫ রান খরচে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়েছেন ২টি করে, আর শরিফুল ও রিশাদ পেয়েছেন একটি করে উইকেট।

Manual6 Ad Code

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হারায় পারভেজ ইমনকে (১৪)। তবে সেটিই ছিল আফগানিস্তানের একমাত্র স্বস্তি। তানজিদ হাসান (৩৩)কে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে ম্যাচটিকে নিজেদের করে নেন সাইফ হাসান। কিছুটা চাপ তৈরি হয়েছিল যখন মুজিব উর রহমানের এক ওভারে দুই বলে জাকের আলি (১০) ও শামিম হোসেন (০) সাজঘরে ফেরেন। কিন্তু সাইফ ছিলেন অটল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৩৫ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ শেষ করে আসেন তিনি। নুরুল হাসান অপরাজিত থাকেন ১০ রানে।

বাংলাদেশ জয় পায় ১২ বল হাতে রেখে, ৬ উইকেট বাকি থাকতেই।

৩ ম্যাচের সিরিজে ৩-০—আফগানিস্তানের বিপক্ষে এই হোয়াইটওয়াশ বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বোলারদের নিয়ন্ত্রিত স্পেল আর সাইফ হাসানের মারকাটারি ব্যাটিং মিলিয়ে শারজাহর এই রাত হয়ে রইল টাইগারদের।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews