কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. শাওন আহমেদ কোকিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন আহমেদ কোকিল কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল নিয়ে উত্তর আলেপুর গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট বাজারের ধলাই ব্রিজ এলাকায় একটি টাটা পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছেন। এই বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!