কমলগঞ্জে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গাড়ীর ধাক্কায় সিপিজি সদস্যের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গাড়ীর ধাক্কায় সিপিজি সদস্যের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির ধাক্কায় মারা গেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া নামের (৬৫) বছরের এক বৃদ্ধ।

Manual3 Ad Code

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) ভোরে প্রতিদিনের মত রাতের ডিউটি পালন শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে পায়ে হেটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রæতগামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

Manual4 Ad Code

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। এসময় তাৎক্ষণিকভাবে সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়। নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল  ডলুছড়া এলাকার সিএমসি অফিস সহায়ক বাবুল মিয়ার পিতা।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনাটি বুধবার ভোরে সংঘটিত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews