জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ : ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

জেলা প্রশাসক গোল্ডকাপে নিয়মভঙ্গের অভিযোগ : ওসমানীনগর ফুটবল দলের সংবাদ সম্মেলন

  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট)প্রতিনিধি ::

Manual2 Ad Code

সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল খেলায় নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওসমানীনগর উপজেলা ফুটবল দলের অধিনায়ক জুবেল খান।

Manual8 Ad Code

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২১ অক্টোবর জৈন্তাপুর উপজেলার বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচের আগে তারা জানতে পারেন যে, জৈন্তাপুর দলের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলোয়াড় নাজিম শিকদার মাঠে নামছেন। অথচ জেলা ক্রীড়া সংস্থার বাইলজের ১২ নম্বর কলামে স্পষ্টভাবে উল্লেখ আছে—বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী বর্তমান ও সাবেক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

জুবেল খান বলেন, “নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নিজেদের দলে থাকা প্রিমিয়ার লীগ ও জাতীয় দলের খেলোয়াড়দের খেলতে দেইনি। কিন্তু প্রতিপক্ষ দল নিয়ম ভেঙে খেলোয়াড় নামানোয় আমরা জেলা ক্রীড়া সংস্থার বরাবরে লিখিত অভিযোগ দিই।

Manual3 Ad Code

তিনি আরও জানান, অভিযোগ জমা দিতে গেলে মাঠে বা অফিসে কোনো সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন না। পরে ক্রীড়া অফিসার নুর হোসেন বিষয়টি দেখেন এবং বলেন যে বাইলজটি পরে সংশোধন করা হয়েছে। তবে ওসমানীনগর দল এই যুক্তি মেনে নিতে রাজি হয়নি।

অধিনায়ক জুবেল প্রশ্ন তোলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা। তাহলে প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো কেন? যদি বাইলজ সংশোধন করা হয়েই থাকে, তবে ১৪ উপজেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে অনুমোদন দেওয়া হয়নি কেন?

Manual5 Ad Code

এদিকে, স্টেডিয়াম থেকে ফিরে বুধবার রাতে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের কর্মকর্তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের কোচ আলী আমজদ নুনু বলেন, আমাদের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। আশ্বাস দেওয়া হয়েছিল অভিযোগের সত্যতা মিললে আমাদের পূর্ণ ৩ পয়েন্ট দেওয়া হবে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আমরা আশাবাদী, ডিসি মহোদয় আমাদের প্রতি অবিচার করবেন না।

টিম ম্যানেজার জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমি সবাইকে বলেছি, বিষয়টি ডিসি মহোদয় দেখছেন—তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!