কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির আহমেদ সত্যতা নিশ্চিত বলেন, পাশের বাড়ির নারিকেল গাছে উঠার পর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই সংবাদে তার বাবাও অজ্ঞান হলে হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!