কমলগঞ্জে উসমান আলী মাদ্রাসায় জাল প্রত্যয়নে নাইট গার্ডের চাকুরীর অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে উসমান আলী মাদ্রাসায় জাল প্রত্যয়নে নাইট গার্ডের চাকুরীর অভিযোগ

  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়াকে জাল প্রত্যয়নে চাকুরী দেয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ অক্টোবর স্থানীয়রা নাইট গার্ডের অবৈধ চাকুরী ও নিয়োগ বিষয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual4 Ad Code

স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাইট গার্ড সাদত মিয়া বিগত প্রায় ১৩ বৎসর যাবত নাইট গার্ড হিসাবে কর্মরত আছেন। ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনি পাশের যে প্রত্যয়ন জমা দিয়েছেন সেটি বিদ্যালয়ের নয়। একটি ভূয়া প্রত্যয়ন দিয়ে তিনি চাকুরী করছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন। এলাকার রহিম মিয়া, ইব্রাহিম মিয়া, আলতাফুর রহমান বলেন, সাদত মিয়া জাল প্রত্যয়নে অবৈধভাবে চাকুরি করছে এবং তার চাকুরীকালীন সময়ে মাদ্রাসার মটর, মাইকের ব্যাটারী ও দানবাক্স চুরির ঘটনাও ঘটেছে। তাকে দ্রুত বরখাস্তের দাবি জানান তারা।

Manual3 Ad Code

ইসলামপুর পদ্মা মেমোরিয়্যাল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ের একটি প্যাডে লিখিতভাবে জানান, বিষয়টি জেনে এই বিদ্যালয়ের খাতাপত্র ঘেটে এই নামে কোন রেকর্ড পাওয়া যায়নি এবং সাদত মিয়া বিদ্যালয়ের কোন ছাত্র নন। বিদ্যালয়ের নামে ভুল প্যাড, প্রধান শিক্ষকের নাম ছাড়া সিলে জাল স্বাক্ষরসহ ভূয়া প্রত্যয়নের বিষয়ে সাদত মিয়ার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

Manual3 Ad Code

এব্যাপারে উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আহাম্মদ আলী বলেন, আমি এখানে আসার পর থেকে দেখছি সাদত মিয়ার অষ্টম শ্রেনি পাশ একটি প্রত্যয়নের ফটোকপি। তবে সেটি ভূয়া কিনা তা মাদ্রসার সভাপতির সাথে আলোচনাক্রমে খতিয়ে দেখবো।

অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসায় গিয়ে নাইট গার্ড সাদত মিয়া বলেন, আমি কোন জাল প্রত্যয়ন দেইনি। আগে একবার আমাকে বরখাস্ত করা হলেও আবার পুনর্বহাল করা হয়েছে। জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকায় আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

অভিযোগ বিষয়ে উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ. কে.এম.আব্দুস সালাম বলেন, নাইট গার্ডের চাকুরীর বিষয়ে আমাদের কিছু করার নেই। আমরা বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews