বড়লেখায় সহকারি শিক্ষকদের কর্মবিরতি : ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় সহকারি শিক্ষকদের কর্মবিরতি : ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা পুর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এতে শত শত শিক্ষার্থী স্কুলে গেলেও শিক্ষকরা পাঠদান না করায় তারা ফিরে গেছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সহকারি শিক্ষকদের লাগাতার কর্ম-বিরতি চলতে থাকলে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হওয়ার আশংকায় ভোগছেন অভিভাবকরা।

Manual7 Ad Code

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক/শিক্ষিকারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে শিক্ষক মিলনায়তনে বসে অলস সময় কাটাচ্ছেন। আবার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা দিক-বিদিক ছুটাছুটি করে বাড়ি ফিরে যাচ্ছে। সহকারি শিক্ষকদের অনির্দিষ্টকালর কর্মবিরতির প্রথম দিনে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!