হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় বিএনপি -নাসির উদ্দিন মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় বিএনপি -নাসির উদ্দিন মিঠু

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি যতবার সরকারে ছিল ততবারই হিন্দু সম্প্রদায় নিরাপত্তা বোধ করেছে। বিএনপির কাছেই হিন্দুরা নিরাপদ। হাসিনা ও এরশাদের শাষনামলে হিন্দু ভাইদের সম্পদ হারাতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন-ঐক্যের পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।

Manual4 Ad Code

তিনি শুকবার রাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার অংশ হিসেবে হিন্দু অধ্যুষিত বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধরাণ সম্পাদক মুজিবুর রহমান কছরু, সিনিয়র সহসভাপতি নসিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্তমান সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সুভাস রায়, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাস প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!