আর পিছিয়ে যেতে চায় না দেশ ও  জনগণ, হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আর পিছিয়ে যেতে চায় না দেশ ও  জনগণ, হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
সংগৃহীত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual5 Ad Code

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল দুই ঘণ্টা ১০ মিনিটের রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে চূড়ান্ত এ রায় ঘোষণা করেন।

Manual8 Ad Code

এই রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বহুদূর পিছিয়ে গেছে, আর পিছিয়ে যেতে চায় না জনগণ। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual3 Ad Code

সালাহউদ্দিন আহমেদ বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে। আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যেই আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে। আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই দেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!