ছরওয়ার শোকরানা কমলগঞ্জ উপজেলা বিআরডিবি’র সভাপতি নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছরওয়ার শোকরানা কমলগঞ্জ উপজেলা বিআরডিবি’র সভাপতি নির্বাচিত

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জালালিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, সাবেক ছাত্রনেতা মো. ছরওয়ার শোকরানা (নান্না)। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের পর বিকাল ৩টায় বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) ও প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম। সভাপতি পদে অপর প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন চাকা প্রতীকে ৬ ভোট ও মো: ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার প্রতীকে ৪ ভোট পেয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে নন্দকুমার সিংহ মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দি মাকমুদ মিয়া মাছ প্রতীকে ৬ ভোট পেয়েছেন। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

Manual4 Ad Code

আলাকালে বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!