কুলাউড়ায় গণধোলাই দিয়ে ৩ বলৎকারকারীকে পুলিশে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় গণধোলাই দিয়ে ৩ বলৎকারকারীকে পুলিশে সোপর্দ

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ১৬ বছরের এক কিশোরকে বলৎকারের অভিযোগে ৩ যুবককে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

Manual4 Ad Code

০৪ নভেম্বর বুধবার রাতে মামলাটি নথিভুক্ত করে পুলিশ এবং আটক ৩ জনকে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টায় ওই বলৎকারের শিকার কিশোরকে ব্যাডমিন্টন খেলার কথা বলে বিলেরপাড় গ্রামের মো. তছির আলীর পুত্র আতিক মিয়া (১৮) খেড়টিলা নামক স্থানে নিয়া যায়। সেখানে তার সহযোগি ইয়ামিছ আলীর ছেলে আনছার মিয়া (২৯), কুতুব আলীর ছেলে মো. ছামাদ মিয়া (২৮), মৃত ইরফান আলীর ছেলে শফিক মিয়া (২৮), মৃত মাছিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৯), শওকত আলীর ছেলে পাপ্পু হোসেন (১৮), আলাউদ্দিন (১৮)সহ তাদের অপর ২-৩ জন সহযোগি মিলে কিশোরকে মুখ চেপে ধরে জোরপূর্বক বলৎকার করে। একপর্যায়ে কিশোরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বলৎকারকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় কিশোরের পিতা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে কিশোরের পিতা ০৩ নভেম্বর মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় ৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ০৪ নভেম্বর রাতেই পুলিশ মামলাটি নথিভুক্ত করে। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা ঘটনার মুলহোতা আতিক মিয়া, শফিক মিয়া, সুমন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, আটক ৩জনকে ০৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার পুলিশের চেষ্টা অব্যাহত আছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!