কমলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

কমলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮ঘটিকায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘাতক মাহি ইসলামকে আটক করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!