দক্ষিণভাগ মাদ্রাসায় আল ক্বামার ছাত্র সংসদের বিজয় দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

দক্ষিণভাগ মাদ্রাসায় আল ক্বামার ছাত্র সংসদের বিজয় দিবস উদযাপন

  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদীস টাইটেল মাদরাসা (টিলাবাজার)-এর আল ক্বামার ছাত্র সংসদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি আব্দুল কাদির।

বিজয় দিবস পালন উপলক্ষ্যে পুরো মাদ্রাসা ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সাঝ সাঝ রবে মুখরিত হয়ে উঠে মাদরাসা প্রঙ্গণ। বিজয় দিবসের চিহ্ন ও লেখা সংবলিত ব্যাজ ও পতাকা হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসমুখর উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

Manual1 Ad Code

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন মনোমুগ্ধকর খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগহণ করে। চেয়ার দৌঁড়, বিস্কুট দৌঁড়, অংক দৌঁড়, টমেটো দৌঁড়, সুঁই-সুতা, লম্বা দৌড়, বস্তা, চামচ, মামবাতি দৌঁড়সহ নানা খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। যা অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপভোগ করেন।

Manual4 Ad Code

Manual6 Ad Code

হাফিজ এনায়াতুল বারীর পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্বে আলোচনা সভা, বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুহতামিম মাওলানা কাওছার আহমদের সভাপতিত্বে ও আল ক্বামার ছাত্র সংসদের সভাপতি মাওলানা শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মৌলভী লোকমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ, আল ইহসান সমাজকল্যাণ সংস্থা দক্ষিণভাগ (কাতার প্রবাসী) এর সভাপতি আব্বাস উদ্দিন, লন্ডনস্থ টিলবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সিরাজুল ইসলাম, কাতার প্রবাসি শাহেদুর রহমান লুলু, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল আহাদ, সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ বিন হাফিজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews