
এইবেলা ডেস্ক ::
চলমান সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেবিলহান্ট অভিযানের অংশ হিসেবে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ ।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল সদস্যদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোল্লা মনিরুজ্জামান ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত জানান, তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি।