কুলাউড়া হাসপাতালের সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

কুলাউড়া হাসপাতালের সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু 

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code
কুলাউড়া প্রতিনিধি::
কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা এবং কুলাউড়া পৌর শহরে হাসপাতালের সামনের কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে  হাসপাতালের সম্মুখে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে ছুটে চলা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!