তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুলাউড়ায় আনন্দ র‌্যালি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুলাউড়ায় আনন্দ র‌্যালি

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code
কুলাউড়া প্রতিনিধি ::
 
মৌলভীবাজার-০২(কুলাউড়া) আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান  অ্যাডভোকেট আবেদ রাজার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ২৭  ডিসেম্বর সোমবার বিকেলে  কুলাউড়ার ব্রাম্মনবাজার থেকে এক বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালির শুরুর প্রাক্কালে এডভোকেট আবেদ রাজা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যা করে তারেক রহমানের দেশে আগমন ঠেকানো যাবেনা। ,সারা দেশে বিএনপির পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি আসন্ন নির্বাচনে সরকার গঠন করে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
 
আনন্দ রালীতে  অংশ নেন উপজেলা বিএনপির সাবক সভাপতি ও সাবেক কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী,  সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক  মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর  আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা।  আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে,  সে সময়ে  তিনি  লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন।  আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে  আবেদ রাজাকে চুড়ান্ত মনোনয়নের  দাবি জানান। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার। কুলাউড়ায় এর কেন ব্যতিক্রম? #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!