এমাদুল ইসলাম সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

এমাদুল ইসলাম সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি

  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এমাদুল ইসলাম বড়লেখার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি মনোনীত হয়েছেন।

Manual4 Ad Code

গভর্নিংবডির সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অধ্যক্ষ্যের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি রাজনৈতিক ব্যক্তিত্ব এমাদুল ইসলামকে গভর্নিংবডির সহসভাপতি মনোনীত করা হয়েছে।

Manual1 Ad Code

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামকে গভর্নিংবডির সহসভাপতি মনোনীত করায় তিনি মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি, সদস্য সচিবসহ কমিটির প্রত্যেক সদস্য, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এতদঅঞ্চলের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধিতে তিনি সর্বোচ্চ ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews