বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে নানা আয়োজনে উপজেলা দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় পদক্ষেপ’র উদ্যোগে নানা আয়োজনে উপজেলা দিবস পালন

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুইদিন ব্যাপি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করেছে। পদক্ষেপ-সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস পালন উপলক্ষ্যে উন্নয়ন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুনিজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহয়োগিতায় উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির প্রথম দিন ২৮ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে পরিচালিত উন্নয়ন মেলার বিজ্ঞান, সবজি, স্বাস্থ্য, কুঠিরশিল্প ও গ্রামীণ পিঠার স্টলে দর্শনার্থীরা ভিড় জমান।

Manual2 Ad Code

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার আয়োজনে দ্বিতীয় দিন গত ২৯ ডিসেম্বর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ, গুনিজন সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

পদক্ষেপ দাসেরবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পদক্ষেপের সহকারী সিনিয়র পরিচালক ও জোনাল ম্যানেজার (বি-বাড়ীয়া জোন) মোর্শেদ্দুজ্জামান, সিনিয়র ব্যবস্থাপক ও সিলেট এরিয়া ম্যানেজার আবু হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য সঞ্জিব দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, কানুনগো বাজার বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপার আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!