বড়লেখায় সহস্রাধিক শীতার্তকে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয়

বড়লেখায় সহস্রাধিক শীতার্তকে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সুবিধা বঞ্চিত সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে সোমবার (৫ জানুয়ারি) শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে প্রাইম ব্যাংক বড়লেখা শাখা।

Manual7 Ad Code

মরহুমা বখতুন্নেছা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর পক্ষে হতদরিদ্রদের সাহায্যার্থে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

ইস্ট কোষ্ট গ্রুপের হেড অব সিএসআর কর্ণেল (অব:) লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও প্রাইম ব্যাংক বড়লেখা শাখার সিনিয়র আফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের হেড অব রিজিওনাল (সিলেট) ম্যানেজার হুমায়ুন কবির, কুলাউড়া শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ, বড়লেখা শাখা ব্যবস্থাপক মাহবুব হাসান চাকলাদার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রেসক্লাবের সাধারণ সাম্পদক আব্দুর রব প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!