বড়লেখায় স্কুল প্রতিষ্ঠায় বিশেষ অবদানে ৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় স্কুল প্রতিষ্ঠায় বিশেষ অবদানে ৩৯ গুনি ব্যক্তিকে সম্মাননা

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণ মুছেগুল কয়েছ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ৩৯ জন গুনি ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। এদের ৯ জনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়।

Manual6 Ad Code

স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় ১৯৮৯ সালে কয়েছ আহমদ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন তিনি স্কুলটিতে শিক্ষকতাও করেছেন।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ও প্রাক্তন ছাত্র সামস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মননা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ব্যাংক কর্মকর্তা জুবায়ের আহমদ, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা কয়েছ আহমেদ, সমাজেবক মাওলানা লুৎফুর রহমান। অন্যদের মধ্যে ছাত্র অভিভাবক সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষিকা নীলিমা আক্তার, সমসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews