কমলগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আছকর মিয়া (৬৯) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মরাজানের পাড় গ্রামের বাসিন্দা আছকর মিয়া ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটার বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান অর্থদন্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমির উর্বরতা নষ্ট করে মাটি খননের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!