ছাতকে নাশকতা ও বি‌ভিন্ন মামলায় নিষিদ্ধ আ’লীগের ৬ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতকে নাশকতা ও বি‌ভিন্ন মামলায় নিষিদ্ধ আ’লীগের ৬ নেতা গ্রেপ্তার

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual2 Ad Code

ছাতক উপজেলায় নাশকতা ও রাজনৈতিক সহিংসতাসহ একাধিক মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–০২’ অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় জন নেতা–সমর্থককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

গত শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “গ্রেপ্তার ছয় জনের মধ্যে দুজন নাশকতা মামলার আসামি, বাকী চারজন বিভিন্ন মামলার পলাতক ছিলেন। অভিযান চলমান আছে, অপরাধীদের কেউই ছাড় পাবে না।”

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—জুমেন আহমদ ওরফে জুমেন মামুন (৩৪), জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সিরাজুল ইসলাম (৫২), একই ইউনিয়নের একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হিসেবে পরিচিত। লাহিন (২৫), নোয়ারাই ইউনিয়নের চড়ভাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
কয়েছ মিয়া, জুড়াপানি গ্রামের মৃত আজমান আলীর ছেলে। লায়েক আহমদ (২৪), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামের সুন্দর আলীর ছেলে।হিমাংশু, সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে।

Manual1 Ad Code

পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টানা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এ গ্রেপ্তার অভিযান। পুলিশ বলছে, এলাকায় আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূর্বের সহিংসতার ঘটনার বিচার কার্যক্রম এগিয়ে নিতে অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

পরে গত শনিবার দুপুরে থানা থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে সকলকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।###

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!