হাকালুকি হাওরে জলজ বৃক্ষের চারা রোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাকালুকি হাওরে জলজ বৃক্ষের চারা রোপণ

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা নিউজ:: এশিয়ার অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় এবং জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে ২৭ হাজার হিজল গাছের চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরমধ্যে হাকালুকির বড়লেখা উপজেলা অংশে ১৫ হাজার ও জুড়ী উপজেলা অংশে ১২ হাজার চারা রোপিত হয়েছে।

Manual7 Ad Code

হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলজ প্রাণীর আবাসস্থল সংরক্ষণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিবেশবিদ ও হাওরপারের বাসিন্দারা মনে করছেন। বড়লেখায় রোববার ও জুড়ীতে বৃহস্পতিবার চারা রোপন কার্যক্রম সম্পন্ন করেছে বাস্তবায়নকারি বেসরকারি সংস্থ্যা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর নবপল্লব প্রকল্প।

জানা গেছে, হাকালুকি হাওরের বড়লেখা অংশের মালাম বিলের কান্দা ও জলা বিলের উত্তর কান্দায় ১৫ হাজার হিজল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিএনআরএসের উপজেলা ফিল্ড ম্যানেজার সাহাদাৎ হোসেন ও বিভিন্ন ভিসিজির সভাপতিবৃন্দ। অপর দিকে হাকালুকি হাওররের জুড়ী উপজেলা অংশের চাতলা বিল এলাকায় ১২ হাজরার হিজল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন।

Manual8 Ad Code

ঞ্চ

Manual5 Ad Code

জুড়ী ইউএনও মারুফ দস্তেগীর বলেন, হাকালুকি হাওরা

লের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সাম্প্রতিক কালে হাকালুকি হাওরাঞ্চলে নির্বিচারে গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূমিক্ষয় মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় হিজলের মতো জলাভূমি উপযোগী গাছ রোপণ করা হলে মাটির বাঁধন শক্ত হবে এবং ঢেউয়ের আঘাত থেকে হাওরপারের বসতি রক্ষা পাবে। পাশাপাশি হিজল গাছের ডালে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর নিরাপদ আশ্রয় ও প্রজনন ক্ষেত্র গড়ে উঠবে।

বড়লেখা ইউএনও গালিব চৌধুরী বলেন, হিজল গাছ হাওরের পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী একটি উদ্ভিদ প্রজাতি। এটি দীর্ঘ সময় পানির নিচে টিকে থাকতে পারে এবং তীব্র স্রোত সহ্য করার ক্ষমতা রাখে। হাওরের ইকো-সিস্টেম রক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখবে। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে পরিবেশবান্ধব বৃক্ষগুলোকে আমাদের নিজেদের জন্যই রক্ষা করতে হবে, পরিপর্যা করতে হবে। হাকালুকি হাওরের বড়লেখা ও জুড়ী উপজেলা অংশে সৃজিত ২৭ হাজার হিজল গাছ বড় হলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশের আমূল পরিবর্তন হবে এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্যও বহুগুণ বৃদ্ধি পাবে।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!