কমলগঞ্জে বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার : বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার : বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে একটি পুকুর আছে। সেই পুকুরে কয়েকদিন আগে মাছ মারার সময় এই গ্রেনেডটি পাওয়া যায়। তবে না বুঝেই পাশেই জমির মধ্যে একটি খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে স্থানীয় কৃষক মিন্নত আলী ঘাস কাটাতে গেলে গ্রেনেডটি দেখে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ এসে লাল পতাকা লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

স্থানীয়রা ধারণা করছেন গ্রেনেডটি বহু পুরোনো এবং ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারন ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গতবছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!