কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কে›ন্দ্রীয় কমিটির কমসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিকবিদ্যালয়ের হলরুমে উপজেলা পর্যায়ে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় দিনব্যাপি শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর লাল সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নির্মল এস পলাশ, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপ্রাংশু পাল।

Manual4 Ad Code

শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ভাগবত পাঠক ও গীতা স্কুলের শিক্ষক পাপ্পু বৈদ্য, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল।

Manual8 Ad Code

সবশেষে গীতা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ৬ জন বিজয়ীদের মধ্যে প্রশংসাপত্র, শ্রীমদ্ভাগবত গীতা, পুরস্কার এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!