কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর। রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা যায়, রোববার দুপুরে একদল বানর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ি একটি ছোট বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বানরটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টায় শিশু বানরটি মৃত্যুর পর “মা বানরটির কান্না এতোটাই করুণ ছিল যে, গাছের এ ডাল থেকে সে ডালে লাফালাফি করছে, যেন সান্তনা দেয়ার কেউ নেই।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং গতিরোধক থাকা সত্ত্বেও চালকরা নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় ২০ কিমি) অমান্য করে গাড়ি চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর ও অজগরের মতো বিভিন্ন প্রজাতির প্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একজন কর্মকর্তা জানান, “আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করলে এ ধরনের অনাকাংখিত মৃত্যু রোধ করা কঠিন।

Manual8 Ad Code

বিষয়টি সম্পর্কে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন জানান, দ্রুতগামী গাড়ীর ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়। আমরা দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা অথবা বিকল্প সড়ক তৈরির দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই রাস্তায় যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার জীববৈচিত্র্য হারাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!