নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনাদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর বলেন, এই উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।
তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।
কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।
বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমীর বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!