নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া – ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী নতুন সংসদদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি – আইন উপদেষ্টা কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান সুনামগঞ্জ–৫ আসন: গোবিন্দগঞ্জকে আধুনিক মডেল মিনি টাউন গড়ার অঙ্গীকার — মিলন একুশে পদক ঘোষণা, এবার পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান কুলাউড়ায় ফজলুল হক খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা

নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরীর নারায়ণপুরের চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সারোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌদ্দঘরী বাজার জামে মসজিদের ইমাম মোঃ সোলায়মান হক, চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শ্রী কমল চন্দ্র সেন, বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন, স্থানীয় সমাজকর্মী আব্দুল হাই প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন- এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আনোয়ার হোসেন, হাছিনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!