১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া – ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া – ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া ::

Manual5 Ad Code

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে  কুলাউড়া। ফলে বিগত ৫২ বছরের বঞ্চিত কুলাউড়াবাসী পাবে উন্নয়ন। অগ্রধিকার ও ইনসাফের ভিত্তিতে এই উন্নয়ন কর্মকা্ন্ড পরিচালিত হবে। কেন্দ্রিয় জামায়াতের আমীর ও কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমানের আগামী ০৭ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায়  মৌলভীবাজার -০২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী কথাগুলো বলেন।

Manual8 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে বৃহস্পতিবার 0৫ ফেব্রুয়ারি, বাদ জোহর, কুলাউড়ায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে  মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায়  মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপত প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ ফারুক উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুর রহমান,সহসভাপতি আব্দুস শাকুর, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, এন সি পি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেল প্রমুখ।

ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী আরও  বলেন,  কেন্দ্রীয় জামায়াতের আমীর এই কুলাউড়ার কৃতি সন্তান। ১২ তারিখের নির্বাচনের পর তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কুলাউড়া উপজেলার মানুষ গত ৫২ বছর থেকে উন্নয়ন বঞ্চিত।  সেই উন্নয়ন বঞ্চনার অবসান হবে। সেই লক্ষ্যে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার  আহ্বান জানান কুলাউড়াবাসীর প্রতি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!