নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বৃত্তি-২০২৫ বড়লেখায় প্রথম দিনেই ৩১ পার্সেন্ট পরীক্ষার্থী অনুপস্থিত লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত কমলগঞ্জে ১৭-১৮ এপ্রিল দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি চা-শ্রমিক সংঘের কুলাউড়ায় নদী গর্ভে বিলীন রাস্তা জনদূর্ভোগ- ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করব’ মো: শওকতুল ইসলাম এমপি জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন

নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরীর নারায়ণপুরের চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সারোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চৌদ্দঘরী বাজার জামে মসজিদের ইমাম মোঃ সোলায়মান হক, চৌদ্দঘরী আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শ্রী কমল চন্দ্র সেন, বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন, স্থানীয় সমাজকর্মী আব্দুল হাই প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন- এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আনোয়ার হোসেন, হাছিনা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!