কুলাউড়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী আত্মহত্যা

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে স্বামীর উপর অভিমান করে ১০ নভেম্বর মঙ্গলবার রাতে ৪ মাসের অন্ত:সত্ত্বা কাজলি রানী দাস (২০) নামক এক গৃহবধু আত্মহত্যা করেন। নিহত কাজলি ইউনিয়নের পশ্চিম সিঙগুর গ্রামের অমিত কুমার দাসের স্ত্রী। তিনি ৪ মাসের গর্ভবতী ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পশ্চিম সিংগুর গ্রামের অসিত কুমার দাসের পুত্র অমিত কুমার দাসের সাথে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের অতিরঞ্জন দাসের মেয়ে কাজলি রানীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৮ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে অমিত কাজলি পরিবার থেকে আলাদাভাবে সংসার শুরু করেন।

Manual5 Ad Code

১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অমিত ও কাজলির মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অমিত স্থানীয় শ্রীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। অমিত চলে যাওয়ার পর অভিমান করে কাজলি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন।

Manual5 Ad Code

বিষয়টি টের পেয়ে অমিতের বাড়ির লোকজন কাজলির গলার ফাঁস খুলে রাত ৮টায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গৃহবধু কাজলিকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানা অফিসার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার ১১ নভেম্বর সকালে লাশ উদ্ধার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!