সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা

  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সমর্থনে ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত গণসভা ও প্রচার মিছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ বাঘবাড়ি এলাকায় আয়োজিত এ সভা ও মিছিল অংশগ্রহণে পরিণত হয় এক উৎসবমুখর নির্বাচনী সমাবেশে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মিলনের বড় মেয়ে মৌ আহমেদ, যিনি বাবার জন্য ভোট প্রার্থনা করে আবেগঘন বক্তব্য রাখেন।

মৌ আহমেদ বলেন,আপনারা আমার বাবাকে তিনবার ভালোবেসে সংসদে পাঠিয়েছেন। গত ১৭ বছরের নিপীড়ন–নির্যাতনের মধ্যেও তিনি জনগণের পাশে থেকেছেন। এখন যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে আবারও ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করুন। বিশেষ করে নারীরা ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে বিজয় নিশ্চিত করবেন—আমি এ বিশ্বাস করি।”

Manual4 Ad Code

উপস্থিত নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস তৈরি করে। অনুষ্ঠানে যোগ দেন মিলনের তৃতীয় কন্যার স্বামী আবিদ আহমেদও। তিনি ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, পরিবর্তন ও উন্নয়নের ধারায় মিলনকে আবারও সুযোগ দেওয়ার সময় এসেছে।

Manual3 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, ব্যবসায়ী রাসেল মাহমুদ, দিলীপ কুমার দাস, কেশব দাস, নীরু বর্ধন, যুবদল নেতা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাজির আলী, দক্ষিণ–পূর্ব জামে মসজিদের সভাপতি আহমদ আলী, নজির উদ্দিন, সাবেক কাউন্সিলর সামছুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, শামিম আহমদ চৌধুরী, বিএনপি নেতা ইয়াহিয়া, পঞ্চায়েত মোতাল্লি আজিম উদ্দিন, যুবদল নেতা লাহিন মিয়া, রাহেল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা তুর্জ ও মাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কলিম উদ্দিন আহমদ মিলন সর্বমহলে গ্রহণযোগ্য, সুশিক্ষিত ও সৎ নেতা। শিল্প–কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে অতীতেও তিনি ভূমিকা রেখেছেন। তাঁর বিরুদ্ধে কখনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি। ধানের শীষ বিজয়ী হলে সুনামগঞ্জ–৫ আসন থেকে মন্ত্রী পাওয়ার সম্ভাবনাও রয়েছে।”

১০ বছরের শিশুর স্লোগানে মুখরিত এলাকা অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মাত্র ১০ বছর বয়সী শিশু ছায়েমের কণ্ঠে ধানের শীষের স্লোগান। তার প্রাণবন্ত স্লোগানে মুহূর্তেই দক্ষিণ বাঘবাড়ি এলাকা মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনতার মাঝে এই অংশটি বিশেষ প্রশংসা অর্জন করে।

Manual2 Ad Code

ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজির হোসেন এবং গীতা পাঠ করেন বিষ্ণু দাস। মুসলমান ও হিন্দু ধর্মাবলম্বীর একসঙ্গে ধর্মগ্রন্থ পাঠ অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এবং এলাকার সম্প্রীতির প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

মিছিল শেষে অঙ্গীকার সভা শেষে বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলে নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটারের অংশগ্রহণ নির্বাচনের প্রতি জনগণের আগ্রহকে স্পষ্ট করে তোলে। দক্ষিণ বাঘবাড়ি এলাকা একসময়ে পরিণত হয় স্লোগানমুখর নির্বাচনী জনসমুদ্রে। মিছিল শেষে সবাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!