কুলাউড়ায় মার্কেন্টাইল ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় মার্কেন্টাইল ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণবাজারে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কুলাউড়া আউটলেট শাখার উদ্বোধন ১২ নভেম্বর বৃহস্পতিবার করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি এফভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন দর্পণ কান্তি রয়।

Manual8 Ad Code

কুলাউড়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার এজেন্ট এসআর ছিদ্দিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার ম্যানেজার মোহাম্মদ ফখর উদ্দিনের পরিচালনায় এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখার হেড অব ব্রাঞ্চ রেজাউল হক চৌধুরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এসিস্ট্যান্ট অফিসার শফিউল আলম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম,  প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম,  এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ঢাকার এজেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসিটেন্ট অফিসার শফিউল ইসলাম, কাদিপুর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক এম আতিকুর রহমান আখই, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম রেনু, কমপ্লেক্সের স্বত্বাধিকারী ফজল আহমদ ফজলু।

Manual5 Ad Code

আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধনকালে প্রধান অতিথি এফভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন দর্পণ কান্তি রয় মার্কেন্টাইল ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বলেন, বিগত ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকায় বর্তমানে দেশের বিভিন্নস্থানে দেড়শতাধিক ব্যাংকের শাখা ও এটিএম বুথসহ বিশাল নেটওয়ার্ক প্রতিষ্টিত হওয়ায় গ্রাহকরা তাদের চাহিদামত সেবা পাবেন।  তিনি সকলের সহযোগিতা কামনা করে কুলাউড়া আউলেট শাখা থেকে ব্যাংকের সকল ধরনের কার্যক্রমের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

Manual2 Ad Code

সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজ একরামুল হক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!