সিলেট নগরে ‘ঝুঁকিপূর্ণ’ ৯৫টি ভোট কেন্দ্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার এমপি প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই নাজমুল ১ দিনের রিমান্ডে  মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী ইশতেহার : আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে শ্রীমঙ্গলে পিএফজির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রচারণা একটি নিরাপদ ও মানবিক কুলাউড়া গঠনের প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর- নির্বাচনী তফশীল ঘোষণা মৌলভীবাজার-৪ : মাওলানা শেখ নূরে আলম হামিদী ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষনা সিলেট নগরে ‘ঝুঁকিপূর্ণ’ ৯৫টি ভোট কেন্দ্র সন্ধ্যায় তারেক রহমান ও ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভোটের মাঠ পর্যবেক্ষণ করবে ৩ বাহিনীর ড্রোন নির্বাচনী ইশতেহার ঘোষণা-নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার উন্নয়ন করতে চাই- নওয়াব আলী আব্বাছ খান ছাতক–দোয়ারাবাজারকে আধুনিক ‘মিনি টাউন’ গড়ার প্রতিশ্রুতি,উন্নয়ন–কর্মসংস্থান–নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার!

সিলেট নগরে ‘ঝুঁকিপূর্ণ’ ৯৫টি ভোট কেন্দ্র

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা সিলেট ::

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় ৯৫টি ‘ঝুকিপূর্ণ’ ভোট কেন্দ্র রয়েছে, যদিও এ কেন্দ্রগুলো পুলিশের ভাষায় ‘অধিক গুরুত্বপূর্ণ’। তবে জেলা পুলিশ কোনো কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৬টি।

মহানগর ও জেলা পুলিশ জানায়, সিলেট জেলায় ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে। আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র নগর পুলিশের দুটি থানায় আওতায় রয়েছে। এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।

Manual7 Ad Code

গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ‘মহানগরের ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।

Manual4 Ad Code

এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।’

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অধিক গুরুত্বপূর্ণ ৯৫, গুরুত্বপূর্ণ ১৩৪ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। নগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোট কেন্দ্র রয়েছে।ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!