নির্বাচনে নিরাপত্তায় ৫২ ব্যাটালিয়নের ১২.৫ প্লাটুন বিজিবি মোতায়েন- পর্যবেক্ষণে থাকছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

নির্বাচনে নিরাপত্তায় ৫২ ব্যাটালিয়নের ১২.৫ প্লাটুন বিজিবি মোতায়েন- পর্যবেক্ষণে থাকছে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি-৫২ ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে। মোতায়েন করা হয়েছে ১২.৫ প্লাটুন বিজিবি সদস্য। শুক্রবার বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ বেইজ ক্যাম্পে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিজিবির গৃহীত নানা পদক্ষেপ গ্রহণের কথা তোলে ধরেন।

Manual2 Ad Code

প্রেস ব্রিফিংয়ে লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সিলেট ও মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত বড়লেখা, জুড়ী, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মোট ৪টি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২.৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকায় ৪টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেখান থেকে বিজিবি সদস্যরা স্থায়ী ফোর্স হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও আধুনিক সরঞ্জামসহ সম্পূর্ণ প্রস্তুত। তফসিল ঘোষণার পর থেকেই বেইজ ক্যাম্প কেন্দ্রিক নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোডব্লক স্থাপন এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে জোরদার করা হয়েছে।

বর্তমানে ভোটকেন্দ্র সমূহ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট (ফেইজ-২) এর আওতায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবি সর্বোচ্চ ভূমিকা পালন করছে।অধিনায়ক আরো জানান, বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীন ১৫টি বিওপির আওতাভুক্ত ১১৩.৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

Manual8 Ad Code

এরই ধারাবাহিকতায়, ২৯ জানুয়ারি থেকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপ গান, নাশকতামূলক সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার ফলে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

Manual2 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Manual8 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর সরাইল দৃঢ়ভাবে আশাবাদী যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্ঠায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বর্ডার গার্ড বাংলাদেশ তার ওপর অর্পিত দায়িত্ব ভবিষ্যতেও দৃঢ়তার সঙ্গে পালন করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!