নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

নির্বাচিত হলে শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই- জিমিউর রহমান

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ভোটের মাঠে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা। প্রতিদিন তাঁর নির্বাচনী ঘোড়া প্রতীকের সমর্থনে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সবক’টি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চলছে। গাড়ি বহর নিয়ে জিমিউর রহমান চৌধুরী নিজে ছুটে চলেছেন কুলাউড়ার প্রতিটি গ্রামে-গঞ্জে। এতে কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রচারণার শেষ পর্যায়ে এসে রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঘোড়া প্রতীকের সমর্থনে বিশাল মিছিল কুলাউড়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রথমে কুলাউড়া শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়। এরপর মিছিলটি ব্রাহ্মণবাজার, রবিরবাজারসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মিছিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কুলাউড়ার ভোটারদের উদ্দেশ্যে জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা বলেন, আমি কুলাউড়ার সর্বস্তরের মানুষের জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করতে চাই। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। আমি বিশ^াস করি, কুলাউড়ার মানুষ আমার প্রচারণার গণজোয়ার দেখে আমাকে ভালোবাসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করবে।

তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। দায়িত্ব পালনকালে শুধু পৃথিমপাশা ইউনিয়নে নয়, কুলাউড়ার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে ছিলাম, সাধ্যমত সহযোগিতা করেছি। আমি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে আমার বাড়িতে উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করে এমপি পদে প্রার্থী হই। বৃহৎ পরিসরে উন্নয়ন বঞ্চিত কুলাউড়ার জনগণের সেবা করার জন্য আমি এবারের সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছি। দেশ-বিদেশে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার মানুষের সহযোগিতায় ইনশাআল্লাহ আমি বিজয়ী হলে সুযোগ-সুবিধা বঞ্চিত কুলাউড়ার কৃষক, শ্রমিক, মেহনতি সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ দিয়ে সেবা করে যাবো। কুলাউড়ার রুপরেখা পরিবর্তন করে দিব, একটি শান্তির ও উন্নয়নের কুলাউড়া উপহার দিতে চাই।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুলাউড়ায় কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান হবেনা। এসব অপরাধ নির্মূলে আমি গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি দীর্ঘদিন চা-বাগানে চাকুরীর সুবাধে চা শিল্পের সমস্যা-সম্ভাবনা ও শ্রমিকদের অধিকার সম্পর্কে আমার ধারণা রয়েছে এবং চা-শ্রমিকদের উন্নয়নে বিগত দিনে অনেক অবদান রেখেছি। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তাদের সকল সমস্যা সমাধানে আমার আন্তরিক সহযোগিতা থাকবে। নির্বাচিত হলে আমার ব্যক্তিগত কোন চাওয়া-পাওয়া নেই। একজন ব্যবসায়ী হিসেবে আমি সফল ও দেশজুড়ে পরিচিতি রয়েছে। এমপি নির্বাচিত হলে সরকারি বেতন-ভাতা, গাড়ি-বাড়ি সুবিধাসহ অন্যান্য ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবো না। আমার সবকিছু জনগণের কল্যাণে বিলিয়ে দিব।

Manual1 Ad Code

তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশে কুলাউড়া হাকালুকি হাওরসহ অন্যান্য পর্যটন স্থানকে নিয়ে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। কুলাউড়া হাসপাতালের শয্যাবৃদ্ধি, ক্রীড়াঙ্গণের উন্নয়নে স্টেডিয়াম নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়াও কুলাউড়ার প্রধান সমস্যা শহরের যানজট এবং বিশেষ করে রবিরবাজার ও ব্রাহ্মণবাজারের যানজট নিরসনে কাজ করবো। এছাড়াও নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করা এবং তাদের পরামর্শ অগ্রাধিকার পাবে। দল, মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের কল্যাণে আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। আশা করছি, কুলাউড়ার সাধারণ মানুষ আমাকে উন্নয়নের জন্য যোগ্য মনে করে কুলাউড়া বাসীর আগামী দিনের একজন সেবক হিসেবে ঘোড়া প্রতীকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে। বিজয়ী হলে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পুরো উপজেলাবাসীকে দাওয়াত করবো। সেখানে আনুষ্ঠানিকভাবে কুলাউড়ার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নে প্রতিদ্বন্ধি হেভিওয়েট দুই প্রার্থীকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখান। এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদি ব্যক্তি হিসেবে পরিচিত। নেলসন ম্যান্ডেলা পুরস্কারসহ একাধিক জাতীয় পুরস্কার লাভ করেন। তাঁর বাবা মরহুম ফিরোজ উদ্দিন চৌধুরী ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি সুলতানপুর গ্রামের রাজাই পীর সাহেবের ভাগ্না, মুন্সী গিয়াস উদ্দিন এর নাতি। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!