আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম

  • রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code


এইবেলা কুলাউড়া ::

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ শওকতুল ইসলাম শকু তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় সাংবাদিকদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইশতেহার ঘোষণার সময় শওকতুল ইসলাম শকুর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ।

লিখিত ইশতেহারে ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু জনগণের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা, স্মার্ট নগর, যোগাযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ , শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে বলেন, দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য। আমার রাজনীতি উন্নয়নের, নিরাপত্তার ও মানবিক মর্যাদার, আধুনিক কুলাউড়া বিনির্মাণ করাই আমার অঙ্গীকার। এছাড়া দলীয় ভাবে জাতীয় ভাবে ঘোষিত ইশতেহারের মধ্যে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্ঠা থাকবে। তিনি বলেন, শহরের যানজট নিরসনে জালালাবাদ গ্যাসফিল্ড হতে বিহালা পর্যন্ত বাইপাস ও বিকল্প সংযোগ সড়ক স্থাপন করবো। রবিরবাজারকে যানজট মুক্ত করতে বাজারে পশ্চিম দিকে বাইপাস সড়ক নির্মাণ করা হবে।

এছাড়াও ব্রাহ্মণবাজার, ভাটেরাসহ সকল বাজার যানজটমুক্ত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা, সিএনজি, অটোরিক্সাকে নিয়ন্ত্রণে আনা ও বাসস্ট্যান্ডের শৃঙ্খলাভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, পৌরসভাসহ বিভিন্ন বাজারে স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিটলাইট স্থাপন, ফুটপাতের হকারদের পুনর্বাসন করে পথচারীবান্ধব রাস্তা তৈরি করা হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, কর্মচারী নিয়োগের ব্যবস্থা, বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত, হাসপাতালের এক্সরে মেশিনসহ সকল পরীক্ষাযন্ত্র সচল করে জরুরি আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হবে।

উপজেলার প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে আধুনিক ভবন, ডিজিটাল শিক্ষা সামগ্রী ও খেলার মাঠ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, কুলাউড়ায় পলিটেকনিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেয়া হবে। এছাড়া সামাজিক ব্যাধি ইভটিজিং প্রতিরোধ ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সমাজের যুব ও তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কুলাউড়ায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ ও যুব উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। ক্রীড়াক্ষেত্রে গুরুত্ব বিবেচনায় পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে ক্লাব সংগঠন সমূহের মান উন্নয়ন ও খেলার মাঠের সংস্কার করে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।

Manual3 Ad Code

এছাড়া ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টি করতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। কৃষকের ন্যায্য অধিকার ও উৎপাদন সহায়ক পরিবেশ পরিবেশবান্ধব কৃষি যন্ত্রপাতি ও সেচব্যবস্থা, ফসল রক্ষা ও বাজারজাতকরণে কৃষক কার্ড প্রদান করা হবে। কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সাথে উপজেলা সদরের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন নিশ্চিত করা হবে। উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় কালবার্ট ও ব্রীজ নির্মাণে দ্রুত উদ্যোগ নেয়া হবে। মনু নদী ভাঙনরোধে চলমান নদী রক্ষা প্রকল্প দ্রুত শেষ করে বর্ষায় নদী তীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। খাল খননের মাধ্যমে নদী ও খাল সমূহের পানির প্রবাহ নিশ্চিত করা হবে। সুপেয় পানি নিশ্চিতে ডিপ টিউবওয়েল ও টেকসই পানিব্যবস্থা গ্রহণ করা হবে। কুলাউড়ার ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে আবারো সরব করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ধর্মের সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।

Manual1 Ad Code

এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করা হবে। চা-শ্রমিক ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকদের ভূমির অধিকার নিশ্চিত করা হবে। চা-শ্রমিকের মজুরী বৃদ্ধি, সু-চিকিৎসা, শিক্ষাবান্ধব স্কুলের পরিবেশ ও জীবনমান উন্নয়নে কাজ করা হবে। উপজেলার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়ন করা হবে। এছাড়া ইমাম ও মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে এমপি’র (বিশেষ তহবিল) থেকে সম্মানী ব্যবস্থা করা হবে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, পর্যটন এলাকা আধুনিক ও নিরাপদ করা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে কর্মসংস্থান সৃষ্টি সহ পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। বিশেষ করে হাকালুকি হাওর সহ কুলাউড়ার সকল প্রাকৃতিক স্পটগুলোকে পর্যটন শিল্পে রুপান্তরিত করা হবে। প্রয়োজনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। কমিউনিটিকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও মাদকমুক্ত কুলাউড়া গড়তে চাই। রাজনৈতিক সহাবস্থান ও সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকদের স্বাধীনতা ও উন্নয়নে সহযোগিতা, স্বচ্ছতা ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!