কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন : ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ  কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপি প্রার্থীর : সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন মৌলভীবাজার-১ আসন : জুড়ীতে মধ্যরাতে জামায়াত নেতাকর্মীরা হামলার শিকার : আহত ৭ কুলাউড়ায়  ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম অপপ্রচার ও উসকানির অভিযোগ তুলে জুড়ীতে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন আহমেদ মিঠুর সংবাদ সম্মেলন সিলেট-২ আসন : এই অঞ্চলের মানুষ ইলিয়াস আলীর আমানত : লুনা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে রতন শুভকর (৩০) নামে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন চম্পারায় চা বাগানের শুকটা শুভকরের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন শুভকরের মরদেহ ফ্যাক্টরির সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!