কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বার্থবাজদের ভীড় থেকে সতর্ক থাকার দা‌বি সুনামগঞ্জ–৫ আসন বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে মিলন নিবা‌চিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : সিলেট বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী হাজী মুজিব মৌলভীবাজার-১ আসনে বিপুল ভোটে নাসির উদ্দিন মিঠু জয়ী কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন : ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫২টি ঝুঁকিপূর্ণ  কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রকাশ্যে বিএনপি প্রার্থীর : সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন

কুলাউড়ায় ২য় বারের মতো বিজয়ী হলো বিএনপি

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে  বিএনপি। ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু প্রায় ১৬ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Manual5 Ad Code

ঘোষিত ফলাফলে দেখা যায়, শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৭ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সায়েদ আলী পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, ঘোড়া প্রতীকের এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।

এছাড়া কাঁচি প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৭৪ ভোট, হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫০২ ভোট এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮১ ভোট।

পোস্টাল ভোটেও এগিয়ে ছিলেন শকু। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৬৫ ভোট। সেখানে সায়েদ আলী পেয়েছেন ৪ হাজার ৩৫২ ভোট।

Manual8 Ad Code

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি থেকে সংসদ সদস্য র্নিবাটিত হন সাবেক এমপি এমএম শাহীন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!