কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস পালন কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবস পালিত কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বড়লেখায় অধিক দামে মাংস বিক্রির দায়ে কসাইর জরিমানা সংবাদ প্রকাশের পর বড়লেখায় বাগান শ্রমিক-কর্মচারির বিরুদ্ধে মামলার নির্দেশ স্থগিত-বকেয়া পরিশোধ বড়লেখা পৌর ছাত্রলীগ সভপতি বিমানবন্দরে গ্রেফতার বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২.০১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও এবং নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Manual8 Ad Code

শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় রফিক, শফিক, জব্বারদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের ঋণ শোধ হওয়ার নয়। তিনি তরুণ প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে মনোযোগী হওয়ার কথা বলেন।

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!