মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual2 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের প্রতিদ্ব›দ্বী ছয়জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন চারজন জাতীয় সংসদ সদস্য প্রার্থী। তবে, এদের একজন গণঅধিকার পরিষদের প্রার্থী নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন দিয়ে তার পক্ষে নির্বাচনি মাঠে প্রচারণা করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও জিওপি প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট ।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলার সর্বমোট ১১৩টি ভোটকেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। জামানত ফেরৎ পেতে সংগৃহীত ভোটের আট ভাগের একভাগ ভোট প্রার্থীর বাক্সে পড়ার নিয়ম রয়েছে। এই হিসেবে জামানত ধরে রাখতে প্রত্যেক প্রার্থীকে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হবে। প্রাপ্ত ফলাফল অনুযায়ি স্বতন্ত্রপ্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে ভোট পেয়েছেন ১৭৪।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews