বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

বড়লেখায় শিক্ষকের বিদায় সংবর্ধনা- যেখানে গুনের সমাদর নেই সেখানে গুণীর জন্ম হয় না -সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, যেখানে গুনের সমাদর নেই, সেখানে গুণীজনের জন্ম হয় না। একজন শিক্ষকের ছাত্র যখন পুঁথিগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় যোগ্য হয়ে কর্মজীবনে ভাল কোনো অবস্থানে আসীন হয়, তখন ওই শিক্ষক যে কত খুশি হন, আনন্দিত হন তা প্রকাশ করার কোনো ভাষা পৃথিবীতে তৈরী হয়নি। তখনই একজন শিক্ষক তার শিক্ষাদানের স্বার্থকতা খোঁজে পান, তৃপ্ত হন, ওই ছাত্রের জন্য মন থেকে দোয়া আর্শীবাদ করেন। আজকের বিদায়ী প্রধান শিক্ষক এনাম উদ্দিন স্যার সম্পর্কে উনার প্রাক্তন ছাত্র ও সহকর্মীদের কাছ যে কথাগুলো শুনছিলাম, আমি প্রত্যাশা করছি, এই প্রতিষ্ঠান থেকে এনাম স্যারের চেয়ে আরো বড় গুণী মানুষ তৈরী হবে।

Manual8 Ad Code

তিনি গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের অবসরগ্রহণ জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংবর্ধিত প্রধান শিক্ষক এনাম উদ্দিন চলিত বছরের ১২ জানুয়ারি প্রায় ৩৯ বছরের সফল শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবসরগ্রহণ করেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালনকালীন অবসরগ্রহণ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় তিনি জেলা ও সিলেট বিভাগীয় শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে পেয়েছেন সম্মাননা সনদ ও ক্রেষ্ট।

Manual8 Ad Code

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ওয়াদিুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মিফতা উদ্দিন রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়াজ উদ্দীন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উৎস প্রকাশনীর কর্ণধার, নাগড়ি গবেষক ও প্রকাশক মোস্তফা সেলিম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাস, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিক, টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!