কমলগঞ্জের গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জের গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে শান্তি রানী পাল (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তি রানী পাল একই এলকার মৃত বরেন্দ্র চন্দ্র পালের স্ত্রী। তারা নিঃসন্তান ছিলেন।

Manual5 Ad Code

জানা যায়, নিহত শান্তি রানী পালের স্বামী মারা যাওয়ার পর ভাসুর রাম চন্দ্র পালের সেমি পাকা টিন সেট বসতঘরে ভাসুরের বিধবা ছেলের বউ শিল্পী রানী পাল এর সাথে একই রুমে প্রতিদিন রাতে ঘুমাতেন শান্তি রানী পাল। প্রতিদিনের ন্যায় রাতে দুইজন একই রুমে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ভাসুর এর ছেলের বউ শিল্পী রানী পাল ঘুম থেকে উঠে দেখতে পায় শান্তি রানী পাল ঘরের বাঁশের তীরের সাথে প্লাষ্টিকের লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মিটু রায় বলেন, মহিলাটি মানসিক ভারসাম্য ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!