কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তাঁর একমাত্র পুত্র ও তরুণ সমাজসেবক মুঈদ আশিক চিশতী। মূলত তরুণদের মাদকাসক্তি, ডিজিটাল ব্যাধি ‘অনলাইন ক্যাসিনো’ ও ক্ষতিকর গেমিং থেকে দূরে সরিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই তাঁর এই কার্যক্রমের মূল লক্ষ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল থেকে এমপি পুত্র মুঈদ আশিক চিশতী কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে তরুণদের মাঝে জার্সি বিতরণ করেন এবং তাদের সৃজনশীল কাজ ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তাঁর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মুঈদ আশিক চিশতী স্থানীয় রাজনীতিতেও সরব হচ্ছেন। আগামীতে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য স্থানীয় বাসিন্দারা জোর দাবী জানান মুঈদ আশিক চিশতীর কাছে।
এ বিষয়ে মুঈদ আশিক চিশতী বলেন, পিতার উন্নয়ন দর্শন ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে এবং একটি আধুনিক ও স্মার্ট পৌরসভা গড়তে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। মাদক, অনলাইন ক্যাসিনো কিংবা ক্ষতিকর গেমিং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ সমাজ গড়তে হলে আমাদের এখনই সচেতন হতে হবে।”

কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, আমরা নতুনন্ত দেখতে চাই। এমপি সাহেবের ছেলেকে মেয়র হিসেবে দেখতে চাই। দুই উপজেলা যেমন এমপি সাহেবে উন্নয়ন করবেন। ঠিক উনার ছেলে মুঈদ আশিক চিশতী পৌর মেয়র হলে আমাদের এলাকার উন্নয়ন হবে।’

পৌর এলাকার তরুণ ক্রীড়াবিদ তুহিন ও মিলাদ আহমদ জানান, “খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কলেজ শিক্ষার্থী মামুন আহমদ বলেন, বর্তমান সময়ে অনলাইন আসক্তি আমাদের বড় সমস্যা। সরাসরি আমাদের সাথে কথা বলে সচেতন করার এই উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক।

Manual5 Ad Code

জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুন্না চৌধুরী, সাংবাদিক সোলেমান আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

স্থানীয়দের মতে, ‘রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তরুণদের কল্যাণে মুঈদ আশিক চিশতীর এই পথচলা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!