মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

Manual1 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে একঘন্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এই কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়। এমপি নাসের রহমান বলেন, তিনি চা-বাগান শ্রমিকদের  কল্যানের  জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে—এ বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে  এখানে বসবাস করছেন, ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে সহকারী হাই কমিশনার  প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে নাসের রহমান বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন। তিনি উল্লেখ করেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের গায়ে হাত তোলা মানে একজন মহিলার গায়ে হাত তোলার মতোই বিবেচিত হয়। এ দেশে কোনো হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুইবার চিন্তা-ভাবনা করে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান রয়েছে। তারা এই দেশে অত্যন্ত শান্তিতে বসবাস করছেন. এ সময় তিনি বলেন, ৫ আগস্টের ২০২৪ এর পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভূয়া  অপপ্রচার করেছিল,  সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।
নাসের রহমান বৈঠকে ভারতীয় হাইকমিশনকে জোর দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং কারও কোনো অভিযোগ নেই।
বিএনপি সরকার বিশ্বাস করে শুধু হিন্দু নয়—হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!