রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। বুধবার ৪ মার্চ আনুমানিক দুপুর ২ঘটিকায় মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কের তালতলা নামক স্থানে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মসুদ মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত মসুদ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষটি অত্যন্ত ভয়াবহ ছিল। এতে মোটরসাইকেল আরোহী মসুদ মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।#